কালকিনিতে ইউপি সদস্যের ছেলের লাশ উদ্ধার
Advertisement
কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালকিনিতে মো. সজীব আকন (২৫) নামে এক ইউপি সদস্যের ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর কয়রিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজীব ওই গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে।
তার মা কহিনুর বেগম ওই ইউনিয়নের সদস্য। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, যুবক সজীব আকনের সঙ্গে পরিবারের লোকজনের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল। এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ওসি মো. জহিরুল আলম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
