Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমি নিয়ে বিরোধ

লাকসামে ভাইকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Advertisement

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে লাকসামে আপন ছোট ভাইকে রাস্তায় থেকে ডেকে নিয়ে ঘরের ভেতরে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই সামছুল হক শামুর বিরুদ্ধে। নিহত আবদুল মান্নান (৬৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুন্তি উত্তরপাড়ার মৃত ছফর আলীর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গুন্তি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নানের ছেলে বিল্লাল হোসেন জানান, আমার বাবা রাতে বাড়ি ফেরার পথে জেঠা সামছুল হক তাদের ঘরে ডেকে নেন বাবাকে। সম্পত্তির নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জায়গা দখলের মিথ্যা অভিযোগে আমার জেঠা শামু ও তার মেয়ে বকুল এবং বকুলের স্বামী শোকর আলী মিলে বাবাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে বাবাকে উদ্ধার করে লাকসাম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত বড় ভাই সামছুল হক ও বকুলের স্বামী শোকর আলী তারা জানান, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য একটি মিথ্যা কাহিনী সাজানো হচ্ছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট।

লাকসাম থানার ওসি মাকছুদ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম