বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা
Advertisement
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটামারায় চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের জমি জবর দখল চেষ্টার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন ভুক্তভোগী আবু তাহের (চুন্নু)।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালে কুড়ালিয়া মৌজায় ৬৬ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করছেন। একই মালিক হতে প্রতিপক্ষ গ্রুপ আ. রশিদ, আ. মালেক, রিয়াজ ও রাসেল গং ৯৭ শতাংশ জমি ক্রয় করে। প্রতিপক্ষ ২০১৪ সালের ১৫ মে দা, বঁটি, রড নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তাদের দখলীয় জমি দখলের জন্য চেষ্টা করে। ওই সময় চুন্নুর ভাতিজির পায়ের রগ কাটে ও হাত ভেঙে দেয় তারা। ওই ঘটনার মামলায় আদালতে দোষীদের সাজা হয়। এরপর এক দশক তাদের জমিতে তারা আসেনি। ২০২৪ সালে ৫ আগস্টের পর সন্ত্রাসী আ. রশিদ গং দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ফের তাদের জমি দখলের চেষ্টা করলে স্থানীয় নেতাকে বিষয়টি জানালে সালিশ বিচারে উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করে বুধবার পুনরায় তাদের ওপর হামলা করে জমি দখলের চেষ্টা করে। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এএসআই ছোবাহান জানান, তদন্তে জমির ফসলাদি নষ্ট করার সত্যতা পাওয়া গেছে।
