Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কুমারখালীতে ভ্যানচালককে হত্যার অভিযোগ

Advertisement

Icon

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমারখালীতে স্ত্রীর পরকীয়ার জেরে তাজেম আলী (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুরুজক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তাজেম আলী ওই এলাকার আবুল কাশেমের ছেলে। জানা যায়, ১৫ বছর আগে তাজেমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই তার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী মুক্তার হোসেনের ছেলে মিরাজের পরকীয়া সম্পর্কের গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনা কেন্দ্র করে মিরাজের পরিবারের সঙ্গে তাজেমের পরিবারের বিরোধ ও কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে মিরাজের পরিবারের লোকজন তাজেম আলীর বাবা আবুল কাশেমকে মারধর করেন এবং তাজেম আলীকেও বিভিন্ন সময় মারধরের চেষ্টা ও হুমকি দিয়ে আসছিলেন।

পরবর্তীতে তিন বছর আগে তাজেম আলী ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তাজেম আলী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তারা আরও জানান, আগের বিরোধের জেরে মিরাজ ও তার পরিবারের লোকজন সম্প্রতি তাজেমকে প্রাণনাশের হুমকি দেন। এরই মধ্যে হঠাৎ তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার হয়। থানার ওসি জামাল উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম