জলঢাকায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ ধানখেতে
Advertisement
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জলঢাকায় নিখোঁজের একদিন পর কাঁঠালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হামিদুল মেম্বারের বাড়ির পাশের ধানখেত থেকে মমিনুর রহমান নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। জানা গেছে, শুক্রবার বিকালে মমিনুর রহমান তার বাবার চার্জারচালিত ভ্যান নিয়ে জলঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার স্থানীয়রা ধানখেতে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন। ওসি মো. নাজমুল আলম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।
