Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নগরকান্দায় বৃদ্ধা খুন, লাশ মিলল সেপটিক ট্যাংকে

Advertisement

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে। জানা গেছে, নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভুইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে যায়।

নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে তারা খবর পান, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। নিহত নারী দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি রাসূল সামদানী আজাদ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম