|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরের ঈদ পুনর্মিলনী
গৌরীপুরের পুবাইল ফজলুল উলুম ফাজিল মাদ্রাসায় রোববার সাবেক শিক্ষার্থীদের ঈদ পুণর্মিলনী হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষার্থী মাওলানা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আলী খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক শিক্ষার্থী অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন, অধ্যক্ষ মোহাম্মদ ছায়ীদুল হক, অধ্যক্ষ মো. শহীদুল্লাহ, অধ্যক্ষ আব্দুস সালাম, উপাধ্যক্ষ মো. এমদাদুল হক ও গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে জলাবদ্ধতা নিরসনে খাল খনন
ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে আকুয়া এলাকায় সোয়া ৮ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছেন সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন। রোববার নগরীর আকুয়া খাল, মাকরজানি খাল, বাইপাস খাল, চরপাড়া খাল পরিদর্শন করেন তিনি। এ সময় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ব্যুরো
মানিকগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকায় প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোর বাড়িতে রোববার ভোরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইলফোন লুটে নেয়। যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
কেন্দুয়ায় নদীতে নবজাতকের গলিত লাশ
কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের কাউরাট কোনাপাড়া এলাকার সাইডুলী নদী থেকে রোববার এক নবজাতকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পানিতে নবজাতকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ওসি মেহেদী মাকসুদ বিসয়টি নিশ্চিত করেন। নেত্রকোনা প্রতিনিধি
