গফরগাঁওয়ে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গফরগাঁওয়ে অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি দরজার গ্লাস ভেঙে যায়। তিস্তা এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজে পাথর নিক্ষেপের একটি ভিডিও আপলোড করলে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার রাতেও একই স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যাচ্ছে, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পারা অজ্ঞাতনামা কয়েকজন যাত্রী শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে পাথর নিক্ষেপ করেছে।
