রৌমারীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
Advertisement
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রৌমারীতে ইতি আকতার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ঠনঠনিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। এটি হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে রহস্য তৈরি হয়েছে। জানা গেছে, ওই গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সাদ্দামের সঙ্গে গত ৮ মাস আগে রাজিবপুরের ধুলাউড়ি গ্রামের সরোয়ার আমীনের মেয়ে ইতি আকতারের বিয়ে হয়। রোববার সকালে ইতি আকতারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বামী সাদ্দাম হোসেন জানান, সকালে তিনি ভুট্টা খেত থেকে এসে দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আছেন। তবে এর কোনো কারণ জানেন না তিনি। গৃহবধূর বাবা সরোয়ার আমীন জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ ছিল না। কেন ঘটনাটি ঘটল জানেন না তিনি। ওসি কাওসার আলী জানান, রৌমারী হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
