পটিয়ায় ছুরিকাঘাতে অটোচালক নিহত
Advertisement
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পটিয়ায় জমির বিরোধে ছুরিকাঘাতে আহত সিএনজিঅটোরিকশা চালক মাহবুব আলম চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইমরুল নিশ্চিত করেছেন। নিহতের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা এজাহার মিয়ার ছেলে।
জানা গেছে, প্রতিবেশী সরাফত আলীর ছেলে নুর মোহাম্মদের সঙ্গে তাদের জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। বিরোধের জেরে গত ২৬ মার্চ উভয়ের মধ্যে বাগ্বিণ্ডার এক পর্যায়ে নুর মোহাম্মদ মাহবুবকে ছুরিকাঘাত করে। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
