Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লালমোহনে ঘর করতে বাধা

পিটিয়ে ভেঙেছে বৃদ্ধার পা, কুপিয়ে জখম ৩ জনকে

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ভোলার লালমোহনে জোরপূর্বক ঘর করতে গেলে বাধা দেওয়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ গ্রামের গজারিয়া ৮নং ওয়ার্ডে সনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এর মধ্যেই এলোপাতাড়ি মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একজনকে কয়েকজন মিলে লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে মারধরের শিকার ওই ব্যক্তির নাম আকতার হোসেন। তিনি স্থানীয় মসজিদের ইমাম। তবে এ হামলায় চারজন মারাত্মক জখমের শিকার হয়েছেন। আকতার হোসেনের ভাই গিয়াস উদ্দিন বাচ্ছুর মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে জখম ও তাদের বৃদ্ধা মাকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে।

গুরুতর অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। গিয়াস উদ্দিন বাচ্ছুর ছেলে মালয়েশিয়া প্রবাসী আল-আমিন জানান, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ির পাশের হাওলাদার গ্রুপের সোবহান, লোকমান, রমজান, আনোয়ার ভুট্টু, জাহাঙ্গীর, বাবুল, আফজাল, মোর্শেদ সংঘবদ্ধ হয়ে তাদের ভোগ-দখলীয় জমিতে জোরপূর্বক ঘর তুলতে যায়। এ সময় আল-আমিনের বাবা গিয়াস উদ্দিন বাচ্ছু, চাচা ফরিদ, আকতার, দাদি ফাতেমাসহ তাদের পরিবারের লোকজন বাধা প্রদান করেন। বাধা দেওয়ায় হাওলাদার গ্রুপ তাদের ওপর কুড়াল, লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আঘাতে চাচা আকতার হোসেন, দাদি বিবি ফাতেমার পা ভেঙে যায় এবং বাবা গিয়াস উদ্দিনের মাথার কয়েক স্থানে ক্ষত হয়।

তাদের তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে আনলে সেখান থেকে দুজনকে ঢাকায় পাঠানো হয়।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, ঘটনা জানার পর লালমোহন থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এজাহার পেলে মামলা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম