Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কচুয়ায় চাঁদা না দেওয়ায় দোকানে লুটপাট চাঁদাবাজকে গণপিটুনি

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কচুয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী আলমগীর বিশ্বাসকে মারধর, গালাগাল, দোকান ভাঙচুর ও ক্যাশ থেকে টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা লুটে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে রিগান মিনা নামে এক অভিযুক্ত আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাইনবোর্ড বাজারে আলমগীর মুসলিম সুইটসে এ ঘটনা ঘটে। রিগান মিনা নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যবসায়ী আলমগীর বিশ্বাসের অভিযোগ, রাড়িপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়ের নেতৃত্বে রিগান মিনা ও শোভন ব্যানার্জি আমার দোকানে এসে চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায় আমাকে ও আমার বাবাকে মারধর শুরু করে। দোকানের ক্যাশে থাকা টাকা লুটে নেয়। এ পরিস্থিতিতে ব্যবসায়ী ও স্থানীয়রা চাঁদাবাজদের ধাওয়া করে রিগান মিনাকে ধরে গণপিটুনি দেয়।

কচুয়া থানার ওসি শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। রিগান মিনাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম