Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জমি নিয়ে বিরোধে বাউফলে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাউফলে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার বিকালে চন্দ্রদ্বীপের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ফয়সাল নামের এক ব্যক্তির কাছ থেকে কৃষক ফিরোজ গাজী জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেন। মিজানুর নামের এক ব্যক্তি দলবল নিয়ে ওই চরে গিয়ে নিজের জমি দাবি করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ গাজীকে পিটিয়ে জখম করে তার দলবল। খবর পেয়ে ফিরোজ গাজীর আত্মীয়-স্বজন মিজানুর রহমান ও তার সহযোগীদের মারধর করেন। আহত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমানের সহযোগী উজ্জল কর্মকারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজ গাজী বলেন, আমি লিজ নিয়ে জমিতে তরমুজ চাষ করেছি। মিজান দলবল নিয়ে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে।

মিজানুর রহমান বলেন, ওই জমি আমার। আমার জমিতে জোরপূর্বক ফিরোজ গাজী তরমুজ চাষ করেছেন। আমি জমিতে গেলে ফিরোজ গাজী দলবল নিয়ে আমাদের ওপর সশস্ত্র হামলা করে। ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম