Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পুকুরের মাটি কাটার জের

নাঙ্গলকোটে এমপি প্রার্থীর ওপর হামলা

Advertisement

Icon

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাঙ্গলকোটে কুমিল্লা-১০ আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী রমিজ বিন আরিফের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত রমিজ বিন আরিফ উপজেলার মনতলী গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের ছেলে এবং যুব অধিকার পরিষদের নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি। মঙ্গলবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মনতলী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রমিজ বিন আরিফের মালিকানাধীন একটি পুকুর থেকে আজিজুর রহমানের লোকজন জোরপূর্বক মাটি কাটছিল। এ সময় রমিজের স্ত্রী বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে স্বামী রমিজ বিন আরিফ ঘটনাস্থলে এসে স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা আহত অবস্থায় রমিজকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতের স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাদের পুকুরের মাটি জোর করে কেটে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিলে আজিজুর রহমান ও তার ছেলে ইমন আমাকে মারধর করে। আমার স্বামী আমাকে বাঁচাতে এলে তাকেও গুরুতর মারধর করা হয়।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজালাল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম