|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান নামে ১৮ মাস বয়সি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ইছাখালি পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াজিহান জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহ আলমের ছেলে। জানা গেছে, দুপুরে শিশুটিকে ছাদে বালতিতে গোসল করানোর পর মা নিচে নেমে আসেন। পরে শিশুটি আবার ছাদে গিয়ে বালতিতে পড়ে যায়। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ফেসবুকে চ্যাটিং করায় বকা, ছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রামের হাটহাজারীর দেওয়াননগরে জুলি আক্তার নামে মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। সে মেখলঘোনা এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে। ফেসবুকে একটি ছেলের সঙ্গে চ্যাটিং করায় পরিবারের সদস্যরা তাকে গালাগাল করে। এ নিয়ে সে আত্মহত্যা করে। হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু
আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে বখতিয়ার নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মাঠে মাঠে এ ঘটনা ঘটে। বখতিয়ার ভেদামারী গ্রামের মৃত রফি উদ্দিনের ছেলে। জানা গেছে, কার্ড নিতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়েন বখতিয়ার। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চুয়াডাঙ্গা প্রতিনিধি
শিশু নির্যাতনের প্রতিবাদ করায় চালককে কুপিয়ে জখম
সোনাগাজীতে আরমান (১৪) নামে এক শিশুকে নির্যাতনের প্রতিবাদ করায় জামাল উদ্দিন সবুজ (৩৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় আমিরাবাদ ইউনিয়নের মায়ানগরে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার রিফাত, সিফাত, জিয়া এবং রনিসহ কয়েকজন মিলে শিশু আরমানকে কথিত চুরির দায়ে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। এ ঘটনার প্রদিবাদ করায় সবুজকে কুপিয়ে আহত করা হয়। সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ থেকে পড়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজসংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রফিক উত্তর-পশ্চিম ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। চাঁদপুর প্রতিনিধি
বিজয়নগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
বিজয়নগরে বজ্রপাতে আব্দুর রহমান নামে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পত্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার ভূইয়া বাড়ির হেবজু মিয়ার ছেলে। জানা যায়, রাতে একটি মাহফিল থেকে বাড়ি ফেরার পথে বজ পাতে তিনি মারা যান। বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
