দাউদকান্দিতে নির্যাতনে শিশু হাসপাতালে
Advertisement
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দাউদকান্দি উপজেলার একটি ভুট্টাখেতে নিয়ে শিশু উম্মে হাবিবা (৮) কে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী বেদম মারধর ও শারীরিক নির্যাতন করে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় ভুট্টাখেতে ফেলে রেখে যায়। গত সোমবার উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের উত্তর হাসানপুরে এ ঘটনা ঘটে। উম্মে হাবিবা ৩নং ওয়ার্ডের উত্তর হাসানপুরের বিল্লাল হোসেনের মেয়ে।
জানা গেছে, মেয়েটিকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। উম্মে হাবিবাকে পাওয়া যাচ্ছে না এ খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা মেয়েটিকে আহত অবস্থায় ভুট্টাখেতে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ফেসবুকের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
