চকরিয়ায় সিরাজ হত্যা
আওয়ামী লীগ নেতা সোহেলকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Advertisement
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চকরিয়ার সওদাগর ঘোনা এলাকায় আলোচিত সিরাজুল ইসলাম সিরাজ হত্যার অন্যতম আসামি সোহেল আহমদকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গ্রেফতার সোহেল চারটি হত্যাসহ আট মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তিনি চিরিংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। এদিকে সোহেল আহমদকে আটকের ঘটনায় নিহত সিরাজের পরিবারকে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসআই আরকান আহমদ জানান, সিরাজ হত্যা মামলার আসামি সোহেলকে আহত অবস্থায় পাওয়া গেছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে নিহত সিরাজের পরিবার ও এলাকাবাসীর নিরাপত্তার দাবিতে মঙ্গলবার দুপুরে সওদাগর ঘোনা এলাকায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। বাবা ওমর আলী বলেন, গত বছরের ২৫ অক্টোবর সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় জাহাঙ্গীর, ইউসুফ, কপিল ও সোহেলের নেতৃত্বে সিরাজকে প্রকাশ্যে গুলি ও পিটিয়ে হত্যা করা হয়। তিনি ছেলে হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করেন। ওসি মনির হোসেন জানান, সিরাজুল ইসলাম খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
