Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাকেরগঞ্জে দোকান নির্মাণ নিয়ে হামলা

আহত কলেজ ছাত্রের মৃত্যু ঢামেকে

Advertisement

Icon

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাকেরগঞ্জে নিজ বাড়ির সামনে দোকান নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কলেজ শিক্ষার্থী সাইদুল ইসলাম সজিব ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান। সজিব বাকেরগঞ্জ উপজেলার লোচনাবাদ গ্রামের আবুল হোসেন খানের ছেলে। এবং বরিশাল সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি ফাইনাল পরীক্ষা দিয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ৯টায় দিকে লোচনাবাদ গ্রামে লোচনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আরও হামলায় শিকার হয়েছেন, নিহত সজিবের বাবা আবুল হোসেন খান, মা পিয়ারা বেগম, হাসান আলী খান ও আয়শা বেগম। জানা গেছে, নিহত সজিব ও তার পরিবার তাদের নিজেদের রেকডিও সম্পত্তির ওপর একটি দোকান নির্মাণে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মৃত মো. রুস্তম আলী খানের ছেলে মো. মিলন খান ৮-১০ জন ভাড়াটে লোকজন হাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁঠা নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এ সময় গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত জখম অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক শনিবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম