Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নওগাঁয় মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদ

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হকের ওপর হালমার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে মাদ্রাসার সামনে মানববন্ধনের আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য দেন-মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল খালেক, মাওলানা শেখ ফরিদ, মাওলানা খন্দকার রফিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটিতে সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন থেকে এলাকার কিছু মানুষ সুপারকে চাপ দিচ্ছিল। এ বিষয়ে সুপারের পরিষ্কার বক্তব্য ছিল, পরিচালনা কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা সুপারের একক সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। কিন্তু এরপরও কিছু মানুষ বারবার সুপারের ওপর চাপ প্রয়োগ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এলাকার কয়েক ব্যক্তি মাদ্রাসায় এসে সুপারের কক্ষে গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এরপর ক্লাসে থাকা শিক্ষকরা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর মাদ্রাসা সুপারকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান বক্তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম