Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

শেরপুরে ট্রাংকের ভেতর অজ্ঞাত নারীর লাশ

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেরপুরের শ্রীবরদী উপজেলার থানা পুলিশ রাস্তার পাশে ফেলে রাখা একটি স্টিলের ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। বুধবার দুপুরে শহরের তাঁতিহাটি নয়াপাড়া ঢালিবাড়ি মোড়ে রাস্তার পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বুধবার সকাল থেকেই রাস্তার পাশে একটি মালিকবিহীন ট্রাংক পড়ে ছিল। দুপুর পর্যন্ত ট্রাংকটি একই স্থানে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ জাগে। একপর্যায়ে ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ট্রাংকের ভেতরে থাকা অর্ধগলিত অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে। আনুমানিক ত্রিশ বছর বয়সী ওই নারীর হাত ও পা বাঁধা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর গভীর রাতে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম