ভাঙ্গায় গাড়িবহরে হামলায় বর-কনেসহ আহত ১৫
৪০ ভরি স্বর্ণালংকার ছিনতাই
Advertisement
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভাঙ্গায় হর্ন বাজানোকে কেন্দ্র করে বরযাত্রীর ওপর হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বর-কনেসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙ্গার আজিমনগর মোড়া বাজারে এ হামলা হয়। এতে বরপক্ষের একটি প্রাইভেট কার, দুটি মাইক্রোবাসসহ ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, সোনামুখী এলাকার প্রবাসী বর ইব্রাহিম মোল্লা নববধূ নিয়ে ফেরার পথে আজিমনগরে যানজট তৈরি হয়। তখন ১৫-২০ জন যুবক মোটরসাইকেলে বসে হর্ন দিতে থাকে। এ নিয়ে বরপক্ষের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা বরযাত্রীদের মারধর করে ও ভাঙচুর চালায়। হামলায় আহতদের ভাঙ্গা হাসপাতালে ও গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বর ইব্রাহিম মোল্লা বলেন, ওই সময় নববধূর স্বর্ণসহ প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে ওসি মো. মিজানুর রহমান বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
