Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

পুলিশ সাংবাদিক আহত

Advertisement

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, তারই ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও আবু জাফর পাটওয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ৫-৬টি গাড়িতে করে প্রায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাড়ির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। বাড়ির জানালায় কালো কাপড় বেঁধে দেওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য ঘর ছেড়ে পালিয়ে যান। ঘটনার খবর পেয়ে মোতাহার হোসেন পাটওয়ারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ সদস্য এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবদুস সালাম হামলার শিকার হন। সাংবাদিক সালাম অভিযোগ করেন, ভিডিও ধারণ করতে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অভিযুক্ত আবু জাফর পাটওয়ারী দাবি করেন, এটি তাদের নিজস্ব সম্পত্তি এবং জোরপূর্বক নির্মিত দেওয়াল অপসারণ করা হয়েছে। তবে মোতাহার হোসেন পাটওয়ারী অভিযোগ করে বলেন, তার ভাতিজারা বহিরাগত সন্ত্রাসী এনে অস্ত্রের মুখে হামলা চালিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম