Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পীরগঞ্জে ভাইকে মারধর

উদ্ধারে গিয়ে সংঘর্ষ হাবিপ্রবির বৈছাআ নেতাসহ আহত ১৫

Advertisement

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) আহ্বায়ক ফয়সাল মোস্তাক ও তার ছোট ভাই সুমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। জানা যায়, বুধবার সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার সময় পুলিশ সদস্য সোহেলের প্রাইভেট কারের সঙ্গে সুমনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহেল সুমনকে প্রাইভেটকারে করে পীরগঞ্জে নিয়ে যান। সেখানে তার শ্যালক শরীফের সঙ্গে মিলে সুমনকে মারধর করা হয়।

খবর পেয়ে ভাইকে উদ্ধারে ফয়সাল মোস্তাক লোকজন নিয়ে পীরগঞ্জে গেলে পৌর শহরের নেতার মোড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে সোহেল, শরীফ, আরাফাত, রুবেল, ফয়সাল, আকাশ, সুমন, রায়হানসহ প্রায় ১৫ জন আহত হন। গুরুতর আহত ফয়সালকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার হাবিপ্রবি শাখা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। ওসি আব্দুল হাকিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম