Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মাধবদীতে নিখোঁজ চালকের লাশ মিলল পুকুরে

Advertisement

Icon

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাধবদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মুনসুর আলী(৩০) নামে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে মাধবদীর চাঁনগাঁও গ্রামে পুকুরে লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। নিহত মুনসুর আলী মৃত মোতালিব মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবদী থানাপুলিশ লাশ উদ্ধার করে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। আরও জানা যায়, নিহত মুনসুর বৃহস্পতিবার রাতে ঘুম আসছে না বলে ঘর থেকে বের হয়ে আর ঘরে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরের দিন শুক্রবার সকাল সাড়ে দশটায় বাড়ির পাশের পুকুরে লাশ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মাধবদী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, নিহতের স্ত্রী নাজমা এবং ছেলে নাবিলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম