গোবিন্দগঞ্জে বাড়িতে ঢুকে নারীসহ ৪ জনকে ছুরিকাঘাত
যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোবিন্দগঞ্জে তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে শুক্রবার বাড়িতে ঢুকে নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ রনি নামে এক যুবক ওই গ্রামের আবুল হোসেনের বাড়িতে ঢুকে তার ছেলে বাবলু মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।
এসময় বাবলু মিয়ার চিৎকারে তার বোন হেলেনা বেগম এগিয়ে এলে ওই যুবক তাকেও ছুরিকাঘাত করে। পরে বাবলু মিয়ার মেয়ে শেফালী আক্তার ও পাপরী খাতুন এগিয়ে এলে তাদেরও আঘাত করা হয়।
