Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাঙামাটিতে ছাত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিশুটির নাম শ্রমণা দেওয়ান। রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় বসবাসকারী অমৃত লাল দেওয়ানের মেয়ে। বয়স সাড়ে নয় বছর। শহরের বনরূপা (কামিলাছড়ি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে। তবে প্রাইভেট পড়ে রাণী দয়াময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছেইং রাখাইনের কাছে। এ সময় পড়াতে গিয়ে অবুঝ শিশু শ্রমণাকে বেধড়ক পিটিয়েছেন নিষ্ঠুর শিক্ষক আছেইং। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে। বিষয়টি পুলিশ মামলা হিসাবে লিপিবদ্ধ করে আহত শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালের জরুরি বিভাগ। ভুক্তভোগী শিশুটিকে নিয়ে এ অমানবিক ঘটনাটির বর্ণনা তুলে ধরেন তার বাবা। এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে জনমনে দেখা দেয় উদ্বেগ। তদন্তসাপেক্ষে জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। শিক্ষকের এ ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিকার ব্যবস্থার দাবি করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। এ ব্যাপারে আছেইং রাখাইন বলেন, ভালোভাবে পড়াশোনা না করায় শাসন করতে গিয়ে এরকম হয়েছে। ইচ্ছাকৃতভাবে তা হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম