Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

জীবিত স্ত্রীকে মৃত বলে দ্বিতীয় বিয়ে

বাগমারায় প্রতারক স্বামীর বিচার দাবি

Advertisement

Icon

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জীবিত স্ত্রীকে মৃত বলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এমরান আলী নামে এক আনসার ভিডিপি সদস্যের বিরুদ্ধে। তিনি বাগমারার তকিপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে। বর্তমানে বগুড়ার শাজাহানপুরে আনসার ভিডিপি অফিসে কর্মরত। তার প্রতারিত দ্বিতীয় স্ত্রী আছমা বেগম স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুরবাড়িতে স্বামী, সতীন ও শ্বশুর-শাশুড়ির হাতে মারধরের শিকার হন। শুক্রবার বাগমারা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী আছমা বেগম। সংবাদ সম্মেলনে আছমা বেগম দাবি করেন, তিনি বগুড়া সদরে টিএমএসএস নামে একটি এনজিওতে চাকরি করেন। তার জন্মস্থান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিশরাম গ্রামে। তার বাবার নাম আফাজ উদ্দিন। চাকরির সুবাদে বগুড়া সদরে আনসার ভিডিপি অফিসে কর্মরত আনসার ভিডিপি সদস্য এমরান আলীর সঙ্গে চার বছর আগে তার পরিচয় হয়। প্রথম স্ত্রী মারা গেছেন বলে এমরান আলী মিথ্যা কথা বলে প্রতারণা করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে প্রেমের সম্পর্ককে চিরস্থায়ী করতে দুই বছর আগে রাজশাহী নোটারি পাবলিকে এফিডেভিট করে তাদের বিয়ে হয়। এছাড়া হাটগাঙ্গোপাড়া কাজী অফিসে গিয়ে তিন লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিবাহ রেজিস্ট্রি করা হয়। এরপর থেকেই তারা বগুড়া সদরে একটি ভাড়া বাসায় দাম্পত্য সংসার শুরু করেন। এরপর এমরান আলী তার কাছে থেকে বেতন ও স্বর্ণ বিক্রির সাত লাখ টাকা হাতিয়ে নেয়। এছাড়া তার (আছমা) নামে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে এমরান আলী ঈদের কয়েক দিন আগে তাকে কোনোকিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম