Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খাস জমির মাটি বিক্রি ৩ ইটভাটায় জরিমানা

নেছারাবাদে সন্ধ্যা নদীর তীরের খাস জমির মাটি কেটে বিক্রির দায়ে ৩ ইটভাটায় জরিমানা করা হয়েছে। শুক্রবার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠী এলাকায় অভিযান চালিয়ে ‘আশা’, ‘মর্ডান’ ও ‘ডায়মন্ড ব্রিকস’-এ ওই জরিমানা করা হয়। পিরোজপুর প্রতিনিধি

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভবন নির্মাণ দাবি

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ ও দ্রুত চিকিৎসাসেবা, আইসিইউসহ উন্নত চিকিৎসা সুবিধা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্যসেবা ও রোগীকল্যাণ কমিটির উদ্যোগে শনিবার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওই মানববন্ধন হয়েছে। এতে বক্তব্য দেন, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক এমএ জলিল, জামালপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন। জামালপুর প্রতিনিধি

বাগেরহাটে লবণপানি বন্ধের দাবি কৃষকদের

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রভাবশালীরা জোরপূর্বক লবণপানি প্রবেশ করাচ্ছেন। এর ফলে ইউনিয়নের অন্তত ৮ হাজার একর জমির ধান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে কষ্টের ফসল রক্ষায় শনিবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন কৃষকরা। এতে বক্তব্য দেন ডাকসু সদস্য বিল্লাল হোসেন অপু, কৃষক এম আরাফাত হোসেন, ফজলে রাব্বি। বাগেরহাট প্রতিনিধি

বাবুগঞ্জে গাছ থেকে পড়ে হকারের ছেলের মৃত্যু

বাবুগঞ্জে পত্রিকার হকারের ছেলে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে। নিহত জামাল হোসেন পত্রিকার হকার আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। জানা গেছে, জামাল ঘরের পাশে আমগাছের ডাল কাটতে গিয়ে পা ফসকে গুরুতর আহত হন। পরে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে আজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের মেঘাহালা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। শনিবার সকালে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

কালকিনিতে ককটেল হামলা-ভাঙচুর, লুট

কালকিনিতে নুরে আলম সরদার নামে যুবকের বসতবাড়িতে ককটেল হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় আহত নুরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার থানায় অভিযোগ দিয়েছেন তিনি। জানা গেছে, চরদৌলত খানের ডিমচর গ্রামের নুরে আলমের সঙ্গে মোনাব্বার খানের শত্রুতা রয়েছে। শুক্রবার রাতে মোনাব্বার খানের নেতৃত্বে হানিফ খান, মোসফা খান ও জালাল খানসহ কয়েকজন নুরে আলমের বাড়িতে হামলা চালায়। ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম