গফরগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা
Advertisement
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গফরগাঁওয়ে রিফাত হাসান নামে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার পাঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিফাত গফরগাঁও সরকারি কলেজের ছাত্র। জানা যায়, পাঁচুয়া গ্রামের আবুল মুনসুরের ছেলে রিফাত হাসানের সঙ্গে মাদক কারবারি মনির হোসেনের বিরোধ চলছিল। পূর্ববিরোধের জেরে বিকালে রিফাতকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্বজনরা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রিফাত মারা যায়।
