ধামরাই থেকে তুলে নিয়ে গাজীপুরে ধর্ষণ
তরুণীর ইজ্জতের মূল্য মাতব্বরদের পকেটে
Advertisement
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে অপহরণের পর কিশোরীকে রাতভর ধর্ষণের ঘটনায় প্রহসনের গ্রাম্য সালিশি বৈঠকে মাতব্বর বিষয়টি মিটমাট করেছেন মাত্র ৩৫ হাজার টাকায়। ওই কিশোরীর ইজ্জতের মূল্য ৩৫ হাজারের মধ্যে পনেরো হাজার টাকা গেছে ওই মাতব্বরদের পকেটে। এ বিষয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে এমন ঘটনাটি ঘটেছে পৌর শহরের ৬নং ওয়ার্ডের আমবাগান এলাকায়।
সূত্র জানায়, ধামরাই পৌর শহরের ৬নং ওয়ার্ডের কুমড়াইল আম বাগান মহল্লার ভাড়াটিয়ার এক কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণ করে জিহাদ নামের এক বখাটে তরুণ ও সহযোগীরা। বখাটে ওই তরুণ জিহাদ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোহাম্মদ আজিজুল হকের ছেলে।
অপহরণের পর নম্বরবিহীন একটি প্রাইভেট কারে তুলে ওই কিশোরীকে গাজীপুর এলাকায় নিয়ে রাতভর ধর্ষণ করে জিহাদ।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ধর্ষিতা ওই কিশোরীর দেওয়া তথ্য মতে তাকে উদ্ধার করে তার বাবা কাছে পৌঁছে দেন।
এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন জিহাদের বিরুদ্ধে। এরপর এলাকার কতিপয় বিতর্কিত মাতব্বররা এ ঘটনায় মামলা করতে না দিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য ধর্ষিতা ঐ কিশোরীর পরিবারকে চাপ সৃষ্টি করে। ফলে ওই পরিবারটি স্থানীয়ভাবে মিটমাটের জন্য রাজি হলে প্রহসনের এর সালিশি বৈঠক বসে শনিবার। বৈঠকে কিশোরীর ইজ্জতের মূল্য হিসেবে ৩৫ হাজার টাকা ধার্য করা হয়। এ জরিমানার ২০ হাজার টাকা দেওয়া হয় ধর্ষিতা ওই কিশোরীর পরিবারকে আর বাকি ১৫ হাজার টাকা সালিশদারদের পকেটে যায়।
