Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাবেক উপজেলা চেয়ারম্যানের জমি দখল লোহাগাড়ায়

অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লোহাগাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের মালিকানাধীন জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার আক্তার ওরফে ‘ফটোস্ট্যাট সরওয়ার’ এবং শামসুল ইসলাম ওরফে ‘হুন্ডি শমসু’র নেতৃত্বে এই দখলচেষ্টা চালানো হয়। শনিবার ভোরে উপজেলার বটতলী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, ভোরে ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে এসে দীর্ঘ ৫০ বছর ধরে দখলে থাকা জমির দোকানঘর ভাঙচুর করে ও সেখানে টিন দিয়ে ঘেরাও দেয়। ঘটনাস্থলে গেলে সাবেক চেয়ারম্যানের স্ত্রী নূর আয়েশা চৌধুরী ও তার বড় ভাইয়ের স্ত্রী নিলুফা ইয়াছমিনকে দখলকারীরা শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়। নূর আয়েশা বলেন, আমার স্বামী ও তার বড় ভাইয়ের নামে খতিয়ানভুক্ত এই জায়গায় ফুলের দোকান ও কলার আড়ৎ ছিল, যা ২০০০ সাল থেকে আমরা ভাড়া দিয়েছি। কিন্তু গত আগস্টের পর থেকে শমসু নামের এক ব্যক্তি জোর করে জায়গা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের উপস্থিতিতেই দখল ও ভাঙচুরের করে বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত শামসুল ইসলাম বলেন, ওই জায়গা আমার। এটি এতিমখানায় দান করেছি। এতদিন দখল করতে পারিনি, আজ করলাম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম