Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

নাঙ্গলকোটে এমপি প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুর

আহত ৫

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের মুক্তিজোট মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট কাজী নুরে আলম সিদ্দিকীর বাড়িতে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় স্বাঙ্গীশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, অসুস্থ মাকে দেখতে বাড়িতে এসেছিলেন নুরে আলম সিদ্দিকী। জুমার নামাজ শেষে অল্প সময় অবস্থান করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী কাকৈরতলা বাজারে তার ভাইদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা পারভেজ ও আমান উল্লাহর সঙ্গে বাগ্বিতণ্ডা ও কথা কাটাকাটি হয়। এর জের ধরেই সন্ধ্যায় অর্ধশত লোকজনের একটি মিছিল নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পরপরই নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম