Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিয়ের প্রতিশ্রুতিতে সম্পর্ক

হিলিতে ধর্ষণের দায়ে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হিলিতে বিয়ের প্রতিশ্রুতিতে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে হাকিমপুর প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ডা. সফিউল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামে। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী ওহেদুল ইসলাম অসুস্থ থাকায় চিকিৎসা সূত্রে ডা. সফিউলের সঙ্গে পরিচয় হয়। চিকিৎসার একপর্যায়ে হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ওই কর্মকর্তা বিয়ের আশ্বাস দিয়ে নিজের সরকারি কোয়ার্টারে ভুক্তভোগী নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। পরে তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেন। ৫ অক্টোবর তিনি স্বামীকে তালাক দেন। ১৮ জানুয়ারি ওই কর্মকর্তা তাকে গর্ভপাতের জন্য চাপ দেন এবং একই দিনে তারা বিয়ে করেন। ১০ ফেব্রুয়ারি নোটিশের মাধ্যমে ওই নারীকে তালাক দেন ডা. সফিউল। শুক্রবার সকালে চিকিৎসার জন্য হাকিমপুর গেলে সফিউল তাকে অফিসে আসতে বলেন। পরে তাকে অফিস কক্ষে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে সফিউল। ওসি জাকির হোসেন জানান, ওই নারীর মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম