Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলেন ছয় জেলে

মধু কাটায় আটক ৭

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সুন্দরবনে জলদস্যুদের অপহরণের শিকার ১০ জেলের মধ্যে ছয়জন মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। শনিবার ভোররাতে আনারুল, ইমরান ও সুশান্ত এবং শুক্রবার রাতে সাদ্দাম, ইউনুস আলী ও সাইফুল ইসলাম নিজ নিজ বাড়িতে ফিরেছেন। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, জলদস্যুদের দাবিকৃত অর্থ পরিশোধের পরই তারা মুক্তি পান। সাদ্দামের জন্য ৪০ হাজার টাকা এবং আনারুল, সুশান্ত ও ইমরানের জন্য মাথাপিছু ৩৫ হাজার টাকা করে মুক্তিপণ দিতে হয়েছে। এছাড়া ইউনুস আলী ও সাইফুল ইসলামের জন্য মাথাপিছু ২৫ হাজার টাকা প্রদান করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন এনামুল ও হযরতসহ আরও চার জেলে। তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। উল্লেখ্য, গত ৩০ মার্চ সুন্দরবনের চুনকুড়ি, মালঞ্চ ও মামুন্দো নদী এলাকা থেকে ডন ও আলিফ ওরফে আলিম বাহিনীর পরিচয়ে এসব জেলেকে অপহরণ করা হয়। এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, অপহরণ বা মুক্তির বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে বন বিভাগের তথ্যমতে, সুন্দরবনের নোটাবেঁকী টহল ফাঁড়ি সংলগ্ন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মধু সংগ্রহের অভিযোগে সাত মৌয়ালকে আটক করেছে স্মার্ট টহল টিম। নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম