উজিরপুরে মাছের ঘের নিয়ে দ্বন্দ্ব
বিএনপি নেতার হামলায় আহত যুবদল নেতা
Advertisement
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উজিরপুরে মাছের ঘের নিয়ে বিরোধের জেরধরে যুবদলের দুই সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। হামলায় আহতরা হলেন সাতলা ইউনিয়ন যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল ও কর্মী মামুন হাওলাদার।
আহত যুবদল সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল অভিযোগ করে বলেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত খন্দকার তাদের সহযোগীদের নিয়ে দখল করে। মৎস্য ঘেরের জমির মালিকদের কিছু না জানিয়ে এ বছরও ওই ঘেরে মাছ চাষ করার পাঁয়তারা চালিয়ে আসছে। বিষয়টি নিয়ে শনিবার বিকালে আমরা সভা করি। এ সময় বিএনপি নেতা সরোয়ার ও ছাত্রদল নেতা রাহাত তাদের সহযোগীদের নিয়ে সভাস্থলে ঢুকে সভা পণ্ড করে দেয়। একই দিন রাতে ইউনিয়নের মুড়িবাড়ি এলাকায় বসে সরোয়ার ও রাহাতের নেতৃত্বে আমাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ছাত্রদল নেতা রাহাত খন্দকার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের ওপর কোনো হামলা করিনি।
