Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

হাওড়ে বোরো জমিতে জলাবদ্ধতা

নিষ্কাশনে বাঁধ কাটা নিয়ে কলমাকান্দায় সংঘর্ষ, আহত ১০

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কলমাকান্দার হাওড়ে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় তৈরি বাঁধ কাটা নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, উপজেলার গড়াডোবা হাওড়ে জলাবদ্ধতার কারণে গত চার দিন আগে তিনটি স্থানে বাঁধ দেন এলাকাবাসী। এতে করে বাঁধের উজানের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শত শত হেক্টর জমির উঠতি বোরো ধান পচে যেতে থাকে। এ কারণে ফসল রক্ষা বাঁধ কাটা নিয়ে বিরোধে সংঘর্ষ বাধে। জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে পোগলা ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন বাঁধ কাটার উদ্যোগ নেন। তবে এতে আপত্তি জানান বড়কাপন গ্রামের বাসিন্দা। এ নিয়ে রোববার সকালে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। কেউ কেউ ঘটনাটি সামাজিকমাধ্যমে শেয়ার করেন। এতে করে উত্তেজনা আরও বেড়ে যায়। বেলা ১১টার দিকে দুপক্ষের কয়েকশ মানুষ সংঘর্ষে লিপ্ত হন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম