ভারতে পাচারকালে শিশুসহ উদ্ধার ৮
জীবননগরে আটক ২ দালাল
Advertisement
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় চার শিশুসহ আটজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই দালালকে আটক করা হয়েছে। রোববার ভোরে তাদের উদ্ধার করা হয়। তারা হলো-রাকিব মোল্লা, মিনা খানম, লিমন মোল্লা, সাথী খাতুনসহ চারজন শিশু। আটককৃতরা হলো-জীবননগরের বেনীপুর এলাকার ইসরাফিল ও উজ্জ্বল হোসেন। জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করত এবং প্রায় ৭-৮ মাস আগে ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরেন। পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশে তারা দালাল চক্রের সঙ্গে যোগাযোগ করেন। দালালরা তাদের ভারতের হরিয়ানা রাজ্যে ‘কার্টুন তৈরির কাজ’ দেওয়ার প্রতিশ্রুতিতে এক লাখ ৬০ হাজার টাকায় চুক্তি করে। রোববার ভোরে সীমান্ত এলাকায় গিয়ে দালালরা তাদের ভারতে পার না করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ সময় রাকিব মোল্লাকে মারধর করে দালালরা পালিয়ে যায়। পুলিশ দুই দালালকে আটক করে। পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
