Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিএনপির নেতার প্রভাব

অভয়নগরে কাপড় ব্যবসায়ীকে মারধর চাঁদা দাবি

Advertisement

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অভয়নগরে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে ‘মাহী ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকানের মালিককে মারধর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রোববার বাজারের কাপুড়িয়া পট্টির নওয়াপাড়া সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। পাশাপাশি তারা সকাল-সন্ধ্যা মার্কেটের ৩২টি দোকান বন্ধ রাখেন। জানা যায়, শনিবার রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের এফএম রাব্বিসহ ৪-৫ জন মাহী ফ্যাশনে প্রবেশ করে। তারা দোকানের মালিক আব্দুল্লাহ আল মামুনকে আওয়ামী লীগের সমর্থক উল্লেখ করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে থানা বিএনপির এক নেতার নাম ব্যবহার করে তারা মামুনকে দোকান থেকে ডেকে ভৈরব নদীর তীরবর্তী পৌরসভার ওয়াকওয়েতে নিয়ে যায়।

সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয় এবং নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানালে খুন করে লাশ গুমের হুমকি দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার পর শনিবার দোকানের মালিক হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত এফএম রাব্বি বলেন, মারধর ও চাঁদা চাওয়ার বিষয়টি ব্যবসায়ীরা প্রমাণ দিতে পারবে না। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। ওসি এসএম নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম