তিতাসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক
ভিডিও ছড়িয়ে বিদেশে পালিয়েছে যুবক
Advertisement
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাসে এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক এবং গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঘটনা প্রকাশ হওয়ার পর অভিযুক্ত যুবক বিদেশে পালিয়ে গেছে। জানা যায়, তাড়িয়াকান্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে নুরনবী প্রেমের ফাঁদে ফেলে মানিককান্দি গ্রামের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সম্পর্কে জড়ায়। ভুক্তভোগী জানান, এসব ঘটনার সময় গোপনে ভিডিও ও ছবি ধারণ করা হয়। তিন বছর পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসিকভাবে ভেঙে পড়েন। প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনেরও শিকার হন। এ ঘটনায় তিতাস থানায় শ্লীলতাহানির অভিযোগ এবং কুমিল্লা আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় একটি চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এক লাখ টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দিয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার না করে বিদেশে পালাতে সহায়তা করেছে। তিনি ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।
