Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

স্বর্ণালংকার চুরি

টিকটকার প্রিয়া খানসহ মা ও ভাইয়ের জামিন

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলায় গ্রেফতার হওয়া টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার জামিনের বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ১ এপ্রিল বানিয়াজান গ্রামের তমা আক্তার তাদের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে বলা হয়, ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে তমা আক্তারের বাড়িতে অনাধিকার প্রবেশ করেন। সেখানে তমা আক্তারকে মারধর করার পাশাপাশি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগও আনা হয়। জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার বলেন, পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি বলেন, টিকটকার বিপি ইমরানের যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে। কোনো হত্যা মামলার আসামিকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে। ওসি জোবায়দুল আলম জানান, ভুক্তভোগী তমা আক্তারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাদের জামিন দিয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম