ভৈরবে খেলার মাঠ দখল নিয়ে সংঘর্ষ
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। এছাড়া সংঘর্ষে ২০টির বেশি ঘরবাড়ি দোকানপাট ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। রোববার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা যায়, রোববার বিকালে ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকার বালুর মাঠে স্থানীয় মোল্লাবাড়ি ও পলাশ সিনেমার মোড় এলাকার যুবকরা একপাশে ফুটবল খেলা ও অপর পাশে ক্রিকেট খেলছিল। হঠাৎ করে তাদের মধ্য খেলার মাঠকে কেন্দ্র করে দুপক্ষের যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে ঘোড়াকান্দা এলাকার মোল্লা বাড়ি ও পলাশ সিনেমার মোড় এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যায় প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা চলে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ। প্রথম দফা সংঘাতের রেশ কাটতে না কাটতেই রাত ৮টায় আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মাঠে নামে দুই পক্ষ। এ সময় অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে চলে ভয়াবহ তাণ্ডব।
