অটো ছিনিয়ে নিতে হত্যা
ইসলামপুরে চালক জুয়েলের বস্তাবন্দি লাশ উদ্ধার
Advertisement
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জামালপুর ইসলামপুরে ভুট্টাখেত থেকে জুয়েল শেখ নামের অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের পশ্চিম সংগরপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওসি আব্দুল কাইয়ুম গাজী জানান, নিহত জুয়েল শেখ, মেলান্দহের পূর্ব শ্যামপুর এলাকার আবু হানিফের ছেলে। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
