নবীগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ যুবক নিহত
Advertisement
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে পাওনা টাকা নিয়ে সংঘটিত সংঘর্ষের ঘটনায় আহত ৫ জনের মধ্যে গুরুতর আহত সিয়াম আহমদ (২৬) নামে এক যুবক মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। নিহত সিয়াম ওই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের জমির উদ্দিন ওরপে ছড়া মিয়ার স্ত্রী নাজমা বেগম এই গ্রামের ওয়াহিদের ছেলে সিয়াম আহমদকে ১০ হাজার টাকা ধার দেন। ওই টাকাকে কেন্দ্র করে সোমবার দুপুরে নাজমা বেগম, তার ছেলেরাসহ সিয়াম আহমদের ওপর ও তার বাড়িতে হামলা করে। এতে সংঘর্ষের সৃষ্টি হলে উভয়পক্ষের অনন্ত ১০ জন আহত হয়। আহত সিয়াম আহমদ, রুপ মিয়া, মাহিদ মিয়া, নীরব মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুতর আহত সিয়াম আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
