Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বেলাব ছাত্রদলের কমিটি নিয়ে বঞ্চিতদের ক্ষোভ

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দীর্ঘ ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। তবে এ কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ক্ষোভে পদবঞ্চিতরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। জানা যায়, সোমবার ছাত্রদলের আশিক সুজন মামুনকে বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি ও মোয়জ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কিন্তু কমিটি গঠনের পর থেকেই সভাপতিকে নিয়ে পদবঞ্চিত নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নয়-এমন অভিযোগ করে পোস্ট করেন। মঙ্গলবার তারা কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করে। সভাপতি আশিক সুজন মামুন বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার প্রতিপক্ষরা আমার পদ লাভে অখুশি হয়েছেন। আরেকটি পক্ষ এআই দিয়ে ইডিট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে আমাকে বিবাহিত বলে অপবাদ দিচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম