Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দালাল আটক

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে দালাল চক্রের ১৫ সদস্যকে মঙ্গলবার আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তারা হলেন-সদরের হারোকান্দির বশির খানের স্ত্রী হেলেনা, শেখ ফেলার ছেলে রাকিব, একই এলাকার মিন্টু, মাসুদ হাসান, গোয়ালচামটের শাহিন মোল্যার স্ত্রী মনি, বোকাইল গ্রামের মকবুল মোল্যার স্ত্রী রুমা, মামুন, সদরের ধুলদী গ্রামের ইব্রাহিম, ভাটপাড়া গ্রামের লিটন শেখ, রিপন শেখ, পূর্ব খাবাসপুর বড়ইতলার খলিল শেখের স্ত্রী খোদেজা, কবিরপুর গ্রামের সরোয়ারের স্ত্রী রাশেদা, কোমরপুরের ফেরদৌস আহমেদ রনি, নগরকান্দার মধ্য জগদিয়া গ্রামের কাউসার হোসেন ও মাগুরার শ্রীপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রেহানা। ফরিদপুর ব্যুরো

সুন্দরগঞ্জে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

সুন্দরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাত্তার পাটোয়ারীকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার উপজেলার বামনডাঙ্গার রামদেবে ওই ঘটনা ঘটে। জানা গেছে, স্কুল থেকে ফেরার পর বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এ সময় তাকে ডেকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ছাত্তার। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

শিশুকে পাশবিক নির্যাতন, শিক্ষকের শাস্তি দাবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুকে পাশবিক নির্যাতনে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে মঙ্গলবার এসএস দারুল খাঈর মাদ্রাসার সামনে মানববন্ধন হয়েছে। এ সময় শিক্ষক হামিদুল হকের গ্রেফতার দাবি করা হয়। ৫ এপ্রিল রাতে ওই ছাত্রকে মাদ্রাসায় একা পেয়ে পাশবিক নির্যাতন করে হামিদুল। পরে অসুস্থতার কথা বলে বাড়ি গিয়ে ঘটনাটি পরিবারকে জানায় ওই শিশু। ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সুন্দরবনে দস্যুর গুলিতে কাঁকড়া আহরণকারী আহত

পশ্চিম সুন্দরবনে মঙ্গলবার বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান নামে কাঁকড়া আহরণকারী গুরুতর আহত হয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলাগাছিয়ার মুল্লির খালের ভারানির মুখে ওই ঘটনা ঘটে। আহত আতিয়ার ওই ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে। কাঁকড়া আহরণ শেষে বাড়ি ফেরার পথে বনদস্যুরা তাকে গুলি করে। সাতক্ষীরা প্রতিনিধি

মহম্মদপুরে কবজি বিচ্ছিন্নের ঘটনায় যুবক গ্রেফতার

মহম্মদপুরের বড়রিয়া গ্রামে কবজি বিচ্ছিন্নের ঘটনায় প্রধান আসামি কাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার রোনগড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার বিকালে বড়রিয়া গ্রামে স্ত্রীর পরকীয়ার সন্দেহে রাসেল নামে ওই শ্রমিকের ওপর হামলা চালায় কাবুল। এ সময় কুপিয়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

কয়েলের আগুনে পুড়ল গরু, বাঁচাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা

একমাত্র ছোট মেয়েকে রেখে ৪২ বছর আগে মারা যান বৃদ্ধা সাবিত্রী বালার স্বামী। মেয়ের বিয়ের পর স্বামীর ভিটায় খুপরি ঘরে থাকতেন বৃদ্ধা সাবিত্রী বালা। সংসার চালাতেন গবাদিপশু লালনপালন করে। এবার কয়েলের আগুনে পুড়ে মারা গেছে তার শেষ সম্বল একজোড়া গরু। পুড়ে গেছে ঘরও। শেষ সম্বল রক্ষা করতে গিয়ে নিজেও দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তিনি। সোমবার রাতে বাগমারার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের হিন্দুপাড়ায় ঘটনাটি ঘটে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বগুড়ায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডে সিঅ্যান্ডবি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বেক্সিমকোর ডিলার ফেরদৌস ট্রেডার্সে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১৯০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা করা হয়। এছাড়া মহরম আলী দই ঘরে পাউডার দুধ মিশিয়ে দই তৈরি করায় জরিমানা করা হয়। বগুড়া ব্যুরো

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম