Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ওয়াইফাই সংযোগ না পেয়ে মহাদেবপুরে বিদ্যালয়ে ভাঙচুর

অভিযুক্ত মাদকাসক্ত ছাত্র

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহাদেবপুরে দুলাল হোসেন নামে এক মাদকাসক্ত যুবক বালিকা বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের রাইপুর গ্রামের মাতৃমঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত দুলাল হোসেন আলীদেওনা (সন্তোষ) গ্রামের বাসিন্দা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোন্নাফ জানান, মাদকাসক্ত ওই যুবক বিদ্যালয়ের ওয়াইফাই থেকে তার মোবাইলে সংযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে বিদ্যালয়ের ৭-৮টি জানালা এবং থাই গ্লাস ভাঙচুর করেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম আতঙ্কে রয়েছেন।

অভিযুক্তের বড় ভাই হেলাল হোসেন বলেন, তার ছোট ভাই নওগাঁ ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসে আপোষ মীমাংসার চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম