গুরুদাসপুরে চক্রের হাতে জিম্মি পাম্প
প্রতিবাদ করায় বাড়িতে হামলা
Advertisement
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গুরুদাসপুরের একমাত্র ফিলিং স্টেশনে তেল কারসাজি নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদ করায় রাতুল মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে রক্তাক্তের অভিযোগ উঠেছে তেল চক্রের সদস্যদের বিরুদ্ধে। জানা যায়, বনপাড়া হাঁসমারী এলাকার চলনবিল ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন থাকলেও কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে সিরিয়াল না মেনে বোতলে করে অকটেন সংগ্রহ করছে। এতে চালকরা বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার পাইপ নিয়ে বাইকারদের ওপর হামলা চালায়। একপর্যায়ে বাইকার রাতুল ভয়ে বাড়ি চলে যান। তেল চক্রের সদস্য সুইটসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে রাতুল মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। রাতুলকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপি নেতা শাহীন কাওছারের ছেলে সুইটসহ ১০-১২ অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন আহত রাতুল মণ্ডলের চাচা স্বপন। চলনবিল ফিলিং স্টেশনের মালিক খবিরউদ্দিন বলেন, আগের তুলনায় দ্বিগুণ তেল বিক্রি হচ্ছে কিন্তু এতো তেল কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। ওসি মুঞ্জুরুল আলম বলেন, এমন ঘটনা জানা নেই।
