Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কচুয়ায় স্কুলের নির্মাণসামগ্রী লুট

প্রতিবাদ করায় দপ্তরিকে মারধর

Advertisement

Icon

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কচুয়ার পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজে ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় দপ্তরি কাম প্রহরী তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়সংলগ্ন উত্তর পাশে রাস্তায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। জানা যায়, বিদ্যালয়ের উত্তর পাশের দ্বিতলবিশিষ্ট ভবনে প্রধান শিক্ষকের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে একটি রুম বরাদ্দ হয়। যা কয়েক দিন ধরে ঠিকাদার নির্মাণকাজ শুরু করে। ওই কাজের ভাঙা মালামাল পার্শ্ববর্তী বাড়ির আইয়ুব আলীর ছেলে আকিব নিয়ে যায়। প্রধান শিক্ষক রোকেয়া নাসরীন জানতে পেরে মঙ্গলবার আকিবকে জিজ্ঞাসাবাদ করলে প্রধান শিক্ষকের সঙ্গে সে অশালীন আচরণ করে। এ সময় দায়িত্বরত দপ্তরি কাম প্রহরী তাদের বাধা দিলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম