দিনমজুরকে পুড়িয়ে হত্যা
চাটখিলে খুনিদের বিচার দাবিতে মানববন্ধন
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চাটখিলে দিনমজুর খোকন হত্যার বিচার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে এলাকাবাসী। পৌর শহরের ঢাকা-চাটখিল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে দৌলতপুর গ্রামের বাসিন্দা খোকন এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। রোববার খোকনের অগ্নিদগ্ধ অর্ধগলিত লাশ দৌলতপুর গ্রামের আজাদ মিয়ার বাউন্ডারির দেওয়ালের ভেতর পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়। খোকনের বাবা রিকশাচালক মো. ফারুকের দাবি, তার ছেলেকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে।
