গলাচিপায় ছিনতাইকারীকে গণপিটুনি
Advertisement
গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গলাচিপায় ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় নামতেই এক নারীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারী। এ সময় উপস্থিত জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ছিনতাইকারী খালেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বুধবার ১১টায় সদর রোডের অগ্রণী ব্যাংকের সামনে। ছিনতাইয়ের শিকার মোসা. ফরিদা বেগম বলেন, বুধবার অগ্রণী ব্যাংক শাখা থেকে ৯৫ হাজার টাকা তুলে রাস্তায় বের হলে পেছন থেকে ছিনতাইকারী খালেক তাকে অনুসরণ করতে থাকে। একসময় ছিনতাইকারী তাকে উদ্দেশ্য করে বলে, ‘আপনার পিছনে ময়লা লেগেছে।’ শুনে ফরিদা থেমে পিছনে তাকান এবং সঙ্গে সঙ্গে খালেক তার হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌড় দেয়। ফরিদার চিৎকারে আশপাশে থাকা ব্যবসায়ীরা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খালেক হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মৃত চান মিয়ার ছেলে। এ ঘটনায় গলাচিপা থানায় মামলার প্রস্তুতি চলছে।
